Monday, December 3, 2012

নেত্রকোণা জনতা ব্যাংকের নতুন স্থানান্তরিত ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

সোহান আহম্মদ কাকন, স্টাফ রিপোর্টার : ‘সর্বোত্তম গ্রাহক সেবা’ নিশ্চিত করার ল্য নিয়ে জনতা ব্যাংক লিমিটেড নেত্রকোণা শাখা বড় বাজার থেকে আরামবাগের নতুন ভবনে স্থানান্তরিত করা হয়েছে। জনতা ব্যাংক লিঃ ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ সোমবার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন ভবনে স্থানান্তরিত ভবনের ব্যাংকিং কার্যক্রম শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শওকত হাসান-এর সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিঃ ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান। এ সময় ভবন মালিক সামছুল আলম মারুফ, বিশিষ্ট ধান ব্যবসায়ী কামাল উদ্দিন আহমেদ, জয়নগর শাখার ব্যাবস্থাপক মোঃ আব্দুর রব, সাতপাই শাখার ব্যবস্থাপক মোঃ সহিদ উল্লাহসহ ব্যাংকের গ্রাহক, শুভান্যূধায়ী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মহা-ব্যবস্থাপক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ প্রধান অতিথি ভাষনে গ্রাহকদের সর্বোত্তম সেবা দিয়ে পূর্বের ন্যায় ব্যাংকটির ধারাবাহিকভাবে সাফল্য ধরে রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের প্রতি উদাত্ত আহবান জানান।

পোষ্ট : বাংলাদেশ সময় মঙ্গবার দুপুর ১২ : ০০ মিনিট ০৪ ডিসেম্বর ১২।   

No comments:

Post a Comment