র¨vব -৯ এর একটি দল আজ দুপুরে নেত্রকোণায়
শহরে অভিযান চালিয়ে ৫০০পিস ভারতীয় লুপিজেসিক নামে নেশা জাতীয় ইনঞ্জেকশন উদ্ধার ও এক
মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র¨vব জানায়, গোপন সংবাদে জানতে পারে নেত্রকোণা শহরের হাসপাতাল রোডের অনন্যা মেডিকেল হলের মালিক মেহেদী
হাসান ওষুধ ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। এরই ভিত্তিতে র¨vব এর এক কর্মকর্তা ক্রেতা পরিচয়ে মেহেদী হাসানের সাথে যোগাযোগ
করে। আজ তার কথামতোএই কর্মকর্তা ২৫হাজার টাকার বিনিময়ে ৫০০ ইনঞ্জেকশন কেনার জন্য নেত্রকোণা শহরের বড়বাজার এলাকায় দেখা করলে মেহেদী ৫০০ ইনঞ্জেকশন নিয়ে আসে। এ সময় সাদা পোশাকে আগে থেকে ওত পেতে থাকা র¨vবের অন্য সদস্যদের সহায়তায় মেহেদীকে ইনঞ্জেকশনসহ আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র¨vব-৯ এর এএসপি ছুফিউল্লাহ । পরে আটক মেহেদীকে ময়মনসিংহে র¨vব -৯ এর কার্যালয়ে নিয়ে যাওয়ার পথে নেত্রকোণা বিজিবি ক্যাম্পের পাশে সাংবাদিকদের সামনে হাজির করা হয়্।
প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী
পোষ্ট : বাংলাদেশ সময় : মঙ্গলবার রাত ১১: ৫৫ মিনিট, সেপ্টেম্বর ১৮, ২০১২।
No comments:
Post a Comment