দুর্গাপুর(নেত্রকোণা): নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে
মার্কিন চলচিত্রে ব্যঙ্গ ও কটুক্তি করার প্রতিবাদে দুর্গাপুর, কলমাকান্দা ও ধোবাউড়া ৩
উপজেলার ঈমান আকিদা সংরক্ষন কমিটি, দুর্গাপুর প্রেসকাব
ও সাহিত্য কাগজ সুসঙ্গ আয়োজিত প্রায় বিশ হাজার মুসুল্লি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সোমবার বাদ জোহর স্থানীয় ঈদগাহ মাঠথেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারী মসজিদ মাঠে মাওলানা আবু তাহের সাহেব এর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা জিয়া উদ্দিন সাহেব, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মোস্তফা সাহেব, মাওলানা আব্দুর রব প্রমুখ।
বক্তারা জানান, মুসলিম উম্মার মানহানি
কর কোন ঘটনা আর সহ্য করা হবেনা। সাংবাদিক ও
প্রশাসনের মাধ্যমে আমরা আমেরিকার সরকার ও ওই চলচ্চিত্র নির্মাতাদেরকে তীব্র নিন্দা
ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
প্রতিবেদন : জীবন কুমার রাংসা
পোষ্ট : বাংলাদেশ সময় : সোমবার রাত ১১: ৪৫ মিনিট, সেপ্টেম্বর ২৪, ২০১২।
পোষ্ট : বাংলাদেশ সময় : সোমবার রাত ১১: ৪৫ মিনিট, সেপ্টেম্বর ২৪, ২০১২।
No comments:
Post a Comment