নেত্রকোণায় শুক্রবার বিকালে ময়মনসিংহ অঞ্চলের “ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট" অনুষ্ঠিত হয়েছে । জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা আয়োজিত এই টুর্নামেন্টে নেত্রকোণা জেলা দল ময়মনসিংহ
জেলা দলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে। খেলার দ্বিতীয় অর্ধে
ময়মনসিংহ জেলা দলের জালে পরপর বল জড়িয়ে ২ টি গোল করেন তপু। ২ টি গোল করে নেত্রকোণা জেলা দলের ১১ নাম্বার জার্সিধারি তপু ম্যান অব দ্যা ম্যাচের
পুরষ্কারও জিতে নেন। খেলা শেষে নেত্রকোণা জেলা দলকেচ্যাম্পিয়ন ও ময়মনসিংহ জেলা দলের হাতে রানার আপের কাপ তুলে দেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খান, জেলা প্রশাসক আনিস মাহমুদ ও বাফুফের সহ সভাপতি আরিফ খান জয়।
টুর্নামেন্টে নেত্রকোণা, শেরপুর , ময়মনসিংহ ও জামালপুর
জেলা দল অংশ নেয়। গত ১৯ সেপ্টেম্বর টুর্নামেন্ট
শুরু হয় ।
পোষ্ট : বাংলাদেশ সময় : শনিবার সকাল ৮: ২৩ মিনিট, সেপ্টেম্বর ২২, ২০১২।
No comments:
Post a Comment