মোস্তফা জব্বার এর সাথে আজ ২ অক্টোবর সন্ধ্যায় বনপা’র নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বনপা নেতৃবৃন্দ তথ্যমন্ত্রণালয়ের অনলাইন গণমাধ্যম খসড়া নীতিমালা’ ১২ এর বিরুদ্ধে বনপা’র কর্মসূচি ও কার্যক্রম সম্পর্কে প্রখ্যাত প্রযুক্তিবিদ
মোস্তফা জব্বারকে বিস্তারিত অবহিত করলে তিনি অত্যন্ত খুশি হন এবং বনপা’র নীতিগত আন্দোলনকে সমর্থন জানিয়ে বনপা’র সকল সদস্যকে অভিনন্দন জানান।
মোস্তফা জব্বারকে বিস্তারিত অবহিত করলে তিনি অত্যন্ত খুশি হন এবং বনপা’র নীতিগত আন্দোলনকে সমর্থন জানিয়ে বনপা’র সকল সদস্যকে অভিনন্দন জানান।
মত বিনিময় কালে তিনি বলেন,নতুন প্রজন্ম যে ভাবে
ডিজিটাল
প্রযুক্তির দিকে ঝুকে পড়ছে তাতে অচিরেই বাংলাদেশের
চেহারা পাল্টে যাবে। প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার আরো বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নের জন্য প্রয়োজন ডিজিটাল
মানষিকতার মানুষ। কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদের অনেকই ডিজিটাল বিষয় সম্পর্কে একবারেই অজ্ঞ বরং নতুন প্রজন্ম আজ ডিজিটাল পদ্ধতি বাস্তবায়নে এগিয়ে এসেছে। তিনি বলেন ,ডিজিটাল পদ্ধতি আকাশ থেকে পড়বে না, স্বস্ব পরিবার থেকে এ আন্দোলন শুরু করতে হবে। অনলাইন গণমাধ্যম নীতিমালা’১২ এর বিরুদ্ধে বনপা’র আন্দোলনকে ন্যায়সঙ্গত আন্দোলন আখ্যায়িত করে মোস্তফা জব্বার বলেন, আমি জোর দিয়ে বলতে পারি আপনারা এ ভাবে ঐক্যবদ্ধ থাকলে কেউ অনলাইন নিউজ পোর্টালের কন্ঠরোধ করতে পারবে না বরং বনপা’র আন্দোলন অবশ্যই সফল হবে।
তিনি আরো জানান, দেশব্যাপী আন্দোলনের
কারণে অনলাইন গণমাধ্যম নীতিমালা’১২ এর খসড়ার মুলত গত ২৬ অক্টোবরে সমাধী রচিত হয়েছে। সরকার অনলাইন নিউজ পোর্টালের
সহায়ক নীতিমালা প্রণয়োনের জন্য যে কমিটি করেছে সেখানে আমাকে সদস্য রাখা হয়েছে। বনপা’র দাবি-দাওয়া বাস্তবায়নের জন্য আমি আপ্রাণ চেষ্টা চালাবো ।
বনপা’র উদ্যোগে দেশের অনলাইন সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের উপস্থিতিতে ‘‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল মিডিয়ার ভুমিকা” শীর্ষক কর্মশালা ও মুক্ত আলোচনা সভায় তাঁর উপস্থিতি কামনা করলে তিনি তা সাদরে গ্রহন করেন।
উল্লেখ্য আগামী ১৫ অক্টোবর বিকেল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের ‘‘কবি সুফিয়া কামাল’’ মিলনায়তনে অনুষ্ঠিতব্য বনপা’র অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ ও প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের রূপরেখা প্রদর্শন করার প্রত্যয় ব্যক্ত করেন
প্রখ্যাত
প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। বনপা’র নেতৃবৃন্দ তাৎক্ষনিক ভাবে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান।
মত বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যসোসিয়েশন (বনপা)এর কেন্দ্রীয় সভাপতি ও বিজয় নিউজ
২৪ ডটকম এর সম্পাদক শামসুল আলম
স্বপন, সহ-সভাপতি ও হ্যালো-টুডে’র সম্পাদক আলী কদর পলাশ, ‘‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল মিডিয়ার ভুমিকা” শীর্ষক মুক্ত আলোচনা ও কর্মশালার আহ্বায়ক ও ভয়েস অব বাংলা’র সম্পাদক আইটি বিশেষজ্ঞ মিজানুর রহমান হেলাল, বনপা’র সাংগঠনিক সম্পাদক ও সময় নিউজ ২৪ ডটকম এর সম্পাদক দেওয়ান মশিউর রাজা চৌধুরী রিপন প্রমুখ।
পোষ্ট : বাংলাদেশ সময় : বুধবার সকাল ৭: ৪৫ মিনিট, ০৩ অক্টোবর, ২০১২।
No comments:
Post a Comment