বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুর্গাপুরবাসীর ব্যানারে সকাল ৯টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে মিছিলটি বের
হয়ে পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে স্থানীয় জহুরা জালাল বালিকা উচ্চ বিদ্যালয়
মাঠে আয়োজিত এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মহিলানেত্রী ও কাউন্সিলর
বানী তালুকদার এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মরহুমের
একমাত্র পুত্র কুতুব উদ্দীন তালুকদার রুয়েল, মহিলা নেত্রী ও সাংবাদিক রাখী দ্রং, বকুল দাস,
মমতাজ বেগম, দীপালি দাস, শাহানা খাতুন,
মদিনা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন,
আমাদের প্রিয় নেতা মরহুম জালাল উদ্দিন তালুকদার
গত ২৫ সেপ্টেম্বর তার নিজ শয়নকে গুলিতে নিহত হয়েছেন, দীর্ঘ ৪৫দিন পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ প্রশাসন এ হত্যার কোন কুল কিনারা করতে পারছেনা, যদি অনতিবিলম্বে এর বিচার না হয়, তাহলে দুর্গাপুর থেকেই কঠোর আন্দোলন এর ডাক দেয়া হবে।
গত
২৫ সেপ্টেম্বর
সকালে জালাল
উদ্দিন তালুকদার
নিজ বাসভবনে
মাথায় গুলিবিদ্ধ
হয়ে মারা
যান। পরে
জালাল উদ্দিন
তালুকদারের প্রথম
স্ত্রী’র ছেলে
কুতুব উদ্দিন
তালুকদার রুয়েল
বাদী হয়ে দুর্গাপুর থানায়
সৎ মা
আয়েশা খানম
ও তার
প্রথম স্বামীর
ছেলে মাসুদ
সহ আরো
অজ্ঞাতনামা কয়েক
জনকে আসামী
করে মামলা
করেন।
পোষ্ট : বাংলাদেশ সময় : বৃহস্পতিবার সন্ধ্যা ৬ : ০৯ মিনিট, ০৮ নভেম্বর, ২০১২।
No comments:
Post a Comment