Saturday, December 1, 2012

দুর্গাপুরে বিশ্ব এইডস্ দিবস পালিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণা জেলার দুর্গাপুর পৌরসভায় স্থানীয় সুসঙ্গ ডিগ্রী কলেজ মাঠে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর ও এনজিও সমন্বয় পরিষদ আয়োজিত  বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে
এ উপলক্ষে এক বিশাল মটর সাইকেল শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে
‘‘এইচ আই ভি সংক্রমন ও এইডস্ মৃত্যুঃ নয় একটি ও আর, বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই এই আমাদের অঙ্গীকার’’ এই শ্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়মুল আলোচক হিসেবে আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এ.কে এম ছিদ্দিকুর রহমান, অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, অধ্য ড. ভবানী সাহা, প্রেসক্লাব সভাপতি মোহন মিয়া, এডিপি ম্যানেজার সজল বৈদ্য, এনজিও প্রতিনিধি সন সাহা, পঙ্কজ মারাক, পরিতোষ ম্রং প্রমুখআলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়  

পোষ্ট :  বাংলাদেশ সময় শনিবার রাত ৭ : ৩৫ মিনিট ডিসেম্বর।

No comments:

Post a Comment