Friday, December 7, 2012

কেন্দুয়ায় ইউএনও’র বাস ভবনে বিষ্ফোরক নিক্ষেপ

জিয়াউর রহমান জীবন, কেন্দুয়া প্রতিনিধি (নেত্রকোণা) : নেত্রকোণা কেন্দুয়ায় ইউএনও’র বাস ভবনে বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে কে বা কারা বিষ্ফোরক নিপে করে। এ সময় বিকট শব্দে এলাকার লোকজন আতংকিত হয়ে পড়ে।
ইউএনও মোহাম্মদ রেজাউল করিম জানান, এ সময় তিনি দু’তলার ড্রয়িং রুমে বসে টিভি
দেখছিলেন। হঠাৎ বিষ্ফোরকের বিকট শব্দে তিনিসহ পরিবারের সদস্যরা ভয়ে আতংকিত হয়ে পড়েন। এ  সময় তিনি জানালা দিয়ে আগুন দেখতে পান। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি দেখতে পাননি।
কেন্দুয়া থানার উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্তও চলছে। আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার মুল রহস্য উদঘাটনের জন্য পুলিশি তৎপরতা রয়েছে। 

পোষ্ট : বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা  ৫ : ৪০  মিনিট ০৭ ডিসেম্বর ১২।    






No comments:

Post a Comment