Monday, December 3, 2012

কেন্দুয়ায় শিক্ষকের ওপর, শিক্ষার্থীদের বিক্ষোভ, যুবলীগ নেতা গ্রেফতার

জিয়াউর রহমান জীবন, কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কাউরাট দাখিল মাদরাসা কক্ষ ভাংচুর ও শিক্ষক কর্মচারীদের লাঞ্ছিতের ঘটনায় শিক্ষার্থীরা উপজেলা সদরে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করেএ ঘটনায় কেন্দুয়া থানা পুলিশ যুবলীগ নেতা তাজুল ইসলাম তাজুকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে
এ ঘটনায় মাদরাসা সুপার মো: আজিম উদ্দিন বাদী হয়ে ১০ জনকে আসামী করে সোমবার থানায় মামলা দায়ের করেছেন
মাদরাসা সুপার মো: আজিম উদ্দিন মামলার বিবরণে জানা যায়, রোববার কাউরাট দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য নির্বাচনে  বর্তমান সভাপতি আব্দুল হান্নান আজাদ এবং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু প্রতিদ্বন্ধিতা করেননির্বাচনে আব্দুল হান্নান কো অপ্ট সদস্য নির্বাচিত হয়তাজুল ইসলাম তাজু পরাজিত হয়ে শিক্ষক কর্মচারীদের উপর ক্ষুব্দ হয়ে তার লোকজন নিয়ে মাদরাসার অফিস কক্ষে ঢুকে আসবাবপত্র ভাংচুর ও শিক্ষক কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এ সময় গর্ভবতী সহকারী শিক্ষিকা নেলী আক্তারও আঘাত প্রাপ্ত হয়অন্যান্য শিক্ষক-কর্মচারীরা ভয়ে পালিয়ে আত্মরক্ষা করেন
এ বিষয়ে কেন্দুয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, মামলার প্রধান আসামী তাজুল ইসলাম তাজুকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে
অপরদিকে এ ঘটনার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ওই মাদ্রাসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুরে উপজেলা সদরে মিছিল শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানব বন্ধন ও নিবার্হী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করেন

পোষ্ট : বাংলাদেশ সময় রাত ৭ : ৩৫ মিনিট ০৩ ডিসেম্বর ১২। 

No comments:

Post a Comment