নেত্রকোণায় বঙ্গবন্ধু
ও বঙ্গমাতা বালক-বালিকা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়েজিত ৯ দিন ব্যাপী ১০টি দলের অংশ গ্রহনে
এই টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের দুইটি খেলা সোমবার বিকেলে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
এতে বালক দলের খেলায় বারহাট্রা উপজেলার মনকান্দিয়া প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে
কলমাকান্দা উপজেলার বালুচরা প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বালিকা
দলের খেলায় বারহাট্রা উপজেলার সাওতা প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কলমাকান্দা উপজেলার ছত্রমপুর প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
দলের খেলায় বারহাট্রা উপজেলার সাওতা প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কলমাকান্দা উপজেলার ছত্রমপুর প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক আনিস মাহমুদ । বিশেষ অতিথি হিসেবে
ছিলেন জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, পৌর মেয়র প্রশান্ত কুমার রায় ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোক্তার হোসেন সরকার।
প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী
পোষ্ট : বাংলাদেশ সময় : মঙ্গলবার দুপুর ২: ৪ মিনিট, সেপ্টেম্বর ১১, ২০১২।
No comments:
Post a Comment