Tuesday, September 11, 2012

কেন্দুয়ায় জুয়ারীদের ধরতে গিয়ে পুলিশ লাঞ্চিত

কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন পরিষদের গাড়াদিয়া নতুন বাজারে সোমবার রাতে জুয়া খেলায়রত ৩ জুয়ারীকে পুলিশ আটক করলে জুয়ারীরা তাদের উপর চড়াও হয়ে পুলিশকে লাঞ্চিত করে
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উক্ত বাজারে জুয়ারীরা তাস খেলা ও নারিকেল ভাঙ্গার বাজির মাধ্যমে জুয়া খেলা চলছিলখবর পেয়ে সাদা পোশাকে কেন্দুয়া থানার এএসআই রহমত ও এএসআই কাউছারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে
গিয়ে গাড়াদিয়া গ্রামের ইছাক, ফারুক ও হাদিস মিয়াকে আটক করলে তাদের সহযোগী ৮/১০ জন ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর চড়াও হয় ও লাঞ্চিত করেএক পর্যায়ে জুয়ারীরা হাতকড়া পরিহিত আটককৃতদের ছিনিয়ে নিয়ে যায়

পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহায়তায় পুলিশ ওই ৩ জনের কাছ থেকে হাতকড়া উদ্ধার করে

গন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজেদুল ইসলাম ভূঞা সনজু জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ওসি সাবকে অবহিত করেছি

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রী হয়েছে

প্র্রতিবেদন : জিয়াউর রহমান জীবন
পোষ্ট : বাংলাদেশ সময় : মঙ্গলবার রাত ১০: ৪৫ মিনিট, সেপ্টেম্বর ১১, ২০১২ 

No comments:

Post a Comment